গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ‘গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বাংলাদেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য না হয়ে ওঠে, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, নাগরিকদের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা সম্ভব কেবলমাত্র ভোটাধিকার সুরক্ষার মাধ্যমেই।

তারেক রহমান আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে এবং স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Facebook Comments Box