জাতীয় নির্বাচন ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি স্পষ্ট জানান, নির্বাচনের সময়সীমা পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নানা বক্তব্য দিলেও অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়েই নির্বাচন সম্পন্ন করতে দৃঢ়প্রতিজ্ঞ।

এ সময় তিনি আরও জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নির্বাচন কমিশন (ইসি) সংস্কারে প্রাপ্ত সুপারিশ বাস্তবায়নের জন্য আগামী দু-এক মাসের মধ্যেই নতুন আইন প্রণয়ন করা হবে। এ বিষয়ে কাজ আজ থেকেই শুরু হচ্ছে।

Facebook Comments Box