পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চারদিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন।
বুধবার (২০ আগস্ট) ঢাকার পাকিস্তান হাইকমিশন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলবে এই সফর, যার মূল উদ্দেশ্য—বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন।
সফরকালে জাম কামাল খান বাংলাদেশের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। আলোচনায় উঠে আসবে বিনিয়োগ, রপ্তানি ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা।

মন্তব্য করুন