সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ শনিবার (১৮ অক্টোবর) দেশের নির্দিষ্ট কিছু ব্যাংক শাখা খোলা থাকবে। ২০২৬ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এই বিশেষ নির্দেশনা জারি করেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখতে হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, যতক্ষণ হজ নিবন্ধনের অর্থ জমা দিতে গ্রাহক উপস্থিত থাকবেন, ততক্ষণ অর্থ গ্রহণের ব্যবস্থা চালু রাখতে হবে। পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

মন্তব্য করুন