ঢাকা, ২৪ অক্টোবর ২০২৫: রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী এলাকায় একটি বহুতল ভবনের ছয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, শুক্রবার রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। এরপর রাত ১১টা ২৭ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
ভবনটির নিচতলায় একটি কমিউনিটি সেন্টার রয়েছে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এখনো ঘটনাস্থলে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীও সহায়তা করছে বলে জানা গেছে।

মন্তব্য করুন