বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন ভিসা ছাড়াই এশিয়ার ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন। যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের সর্বশেষ গ্লোবাল পাসপোর্ট র‌্যাংকিং অনুযায়ী, বিশ্বের মোট ৩৯টি গন্তব্যে বাংলাদেশিদের ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে। এর মধ্যে এশিয়ার ছয়টি দেশ বিশেষভাবে ভ্রমণপ্রেমীদের আকর্ষণ করছে।

নেপাল
কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরসহ নির্ধারিত প্রবেশপথে বাংলাদেশিরা ‘অন অ্যারাইভাল ভিসা’ পান। কাঠমান্ডু ভ্যালির ঐতিহাসিক মন্দির, পোখরার অন্নপূর্ণা রেঞ্জ এবং এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক পর্যটকদের কাছে জনপ্রিয়।

ভুটান
হিমালয়ের কোলঘেঁষা ভুটানে বাংলাদেশিদের কোনো ভিসা লাগে না। রাজধানী থিম্পু, টাইগার নেস্ট মনাস্টেরি, পুনাখা জং ও ফোবজিখা ভ্যালি ভ্রমণকারীদের কাছে আকর্ষণীয়।

মালদ্বীপ
বাংলাদেশিরা ৩০ দিনের জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা পান। রাজধানী মালেতে গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ, মাছের বাজার ও ন্যাশনাল মিউজিয়াম দেখার মতো। মাাফুশি দ্বীপ ও হানিফারু বে ডাইভিং-স্নরকেলিং প্রেমীদের জন্য বিশেষ অভিজ্ঞতা।

শ্রীলঙ্কা
বাংলাদেশিদের জন্য ‘ই-ভিসা’ বাধ্যতামূলক, যা ৩০ দিনের জন্য বৈধ এবং প্রয়োজনে আরও তিন মাস বাড়ানো যায়। সিগিরিয়া লায়ন রক, ইয়ালা ন্যাশনাল পার্ক ও গল ফোর্ট পর্যটকদের কাছে জনপ্রিয়।

কম্বোডিয়া
বাংলাদেশিরা ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা পান। আঙ্কর ওয়াট, রয়্যাল প্যালেস, সিলভার প্যাগোডা এবং কোহ রং দ্বীপ ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয়।

তিমুর-লেসতে (পূর্ব তিমুর)
বাংলাদেশিরা এখানে ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধায় ভ্রমণ করতে পারেন। রাজধানী দিলির ক্রিস্টো রেই ভাস্কর্য, আতাউরো দ্বীপের সামুদ্রিক জীববৈচিত্র্য এবং মাউন্ট রামেলাউ ট্রেক পর্যটকদের জন্য অসাধারণ অভিজ্ঞতা।

এই ছয়টি দেশ ভিসা জটিলতা ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছে বাংলাদেশিদের। ভ্রমণপিপাসুদের জন্য এটি নিঃসন্দেহে নতুন উদ্দীপনা যোগ করবে।

Facebook Comments Box