ঢাকা, ১৮ নভেম্বর ২০২৫: আশুলিয়ায় শ্রমিক বহনকারী সীমা পরিবহনের একটি চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি পলাশবাড়ী থেকে ডিইপিজেডের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় চালক গাড়ির পেছনে আগুন দেখতে পান এবং দ্রুত বাস থামিয়ে নিরাপদে নেমে যান। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসচালক রেজাউল ইসলাম জানান, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ওই বাসে এলজেড কারখানা ও এক্সপেরিএন্স গার্মেন্টসের শ্রমিক পরিবহন করা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তিনি জানাতে পারেননি।
এ ঘটনার পর আশুলিয়া থানা পুলিশ ও সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে সড়ক থেকে নিরাপদে সরিয়ে নেয়। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

মন্তব্য করুন