চলতি বছরের শেষ দিকে চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, বছরের শেষ দুটি সাধারণ ছুটি হলো বিজয় দিবস (১৬ ডিসেম্বর, মঙ্গলবার) এবং বড়দিন (২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার)।
২৫ ডিসেম্বর বড়দিন বৃহস্পতিবার পড়ায় এর সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার। ফলে চাকরিজীবীরা উপভোগ করতে পারবেন টানা তিন দিনের ছুটি।
এদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন তালিকায় মোট ছুটি রাখা হয়েছে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর ছুটি হবে ১৯ দিন।
প্রেস সচিব জানিয়েছেন, নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মিলিয়ে ২০২৬ সালে মোট ছুটি থাকবে ২৮ দিন।

মন্তব্য করুন