অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের প্যারা হিলস এলাকায় এক ভারতীয় নাগরিকের খোলা জায়গায় মলত্যাগের ভিডিও ভাইরাল হয়েছে। স্থানীয় এক বাসিন্দা তাকে থামাতে এগিয়ে গেলে ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কার্টার নামের এক ব্যক্তি ঝোপের কাছে বসে থাকা ওই ভারতীয়কে প্রশ্ন করেন। তিনি দাবি করেন, ব্যক্তি মলত্যাগ করছিলেন। তবে অভিযুক্ত জানান, তিনি কেবল প্রস্রাব করছিলেন।

ভিডিওতে কার্টার উত্তেজিত ভাষায় ধমক দেন এবং মাটির দিকে ছুড়ে দেন। পরে তিনি লিখেন, “এটাই কি এখন স্বাভাবিক হয়ে গেছে?” ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিরক্তি প্রকাশ করেছেন, কেউ আবার আক্রমণাত্মক মন্তব্য করেছেন, যা সমালোচিত হচ্ছে।

অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী জনসমক্ষে প্রস্রাব বা মলত্যাগ শাস্তিযোগ্য অপরাধ। দক্ষিণ অস্ট্রেলিয়ায় নির্দিষ্ট টয়লেট এলাকা ছাড়া এ ধরনের কাজ করলে সর্বোচ্চ প্রায় ২৫০ ডলার জরিমানা হতে পারে।

Facebook Comments Box