জুলাই গণ-অভ্যুত্থানের সময় দায়ের হওয়া মামলার মধ্যে ১০৬টিতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এর মধ্যে হত্যার অভিযোগে ৩১টি এবং অন্যান্য ধারায় ৭৫টি মামলা রয়েছে।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হত্যা মামলাগুলোর মধ্যে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুরসহ বিভিন্ন জেলা এবং পিবিআই ও মেট্রোপলিটন পুলিশ ইউনিটের তদন্তে চার্জশিট দেওয়া হয়েছে।
অন্যান্য ধারার ৭৫টি মামলায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নরসিংদী, টাঙ্গাইল, লালমনিরহাট, জামালপুর, ময়মনসিংহ, বরগুনাসহ আরও একাধিক জেলা এবং সিআইডি, বিভিন্ন মেট্রোপলিটন পুলিশ ইউনিট জড়িত।
পুলিশ জানায়, বাকি মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের ৪৩৭টি মামলায় ২ হাজার ৮৩০ জনকে অব্যাহতি দিতে ফৌজদারি কার্যবিধির ১৭৩(এ) ধারায় অন্তর্বর্তী প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন