কুয়াশার তীব্রতা কমে আসায় দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা পর সচল হয়েছে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটের ফেরি চলাচল।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পুনরায় যানবাহন পারাপার শুরু করে কর্তৃপক্ষ।

এর আগে রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ৩০ মিনিট থেকে কুয়াশার কারণে দিকনির্ণয় অসম্ভব হয়ে পড়লে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল স্থগিত করা হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, মাঝনদীতে বড় ধরনের বিপর্যয় এড়াতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

সকাল ৯টায় কুয়াশা কেটে গেলে একে একে ফেরিগুলো নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ৬টি ফেরি যানবাহন পারাপারে নিয়োজিত রয়েছে।

শীতকালে এমন প্রাকৃতিক বাধার কারণে প্রায়ই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই গুরুত্বপূর্ণ রুটে সময়সূচি বিপর্যয় ঘটে।

Facebook Comments Box