ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস-এ মৃত ব্যক্তিদের জানাজা দাফন-কাফন সংক্রান্ত বিষয়ে ১ টি জেলা কমিটি ৬ টি উপজেলা কমিটি পুরুষ-মহিলা সমন্বয়ে ১২ টি টিম গঠন করে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কার্যাদি সম্পন্ন করতে সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের অফিস আদেশ অনুযায়ী শরীয়তপুর জেলার ইসলামিক ফাউন্ডেশন-এর উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি ও জেলা প্রশাসনের উদ্যোগে এ ব্যবস্থা নেয়া হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক সরকারি দপ্তরের সেবাকারী প্রতিষ্ঠান হিসেবে এছাড়া শরীয়তপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন মসজিদের ইমাম ও খতীব সাহেবগণকে মসজিদের মাইকে করোনা ভাইরাস সংক্রমণ সর্তকতা বিজ্ঞপ্তি প্রচার করার জন্য এবং প্রতি ওয়াক্ত নামাজের পূর্বে ও আযানের পর পর এই ঘোষণা দিতে বিশেষ অনুরোধ জানিয়েছেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন-এর সর্বশেষ নির্দেশনা অনুযায়ী মসজিদে সীমিত আকারে নামাজ আদায় ও সুন্নত নামাজ ঘরে আদায় করে ও শুধু ফরজ নামাজ মসজিদে আদায় শেষে দ্রুত অবস্থান ত্যাগ করার জন্যেও আহবান জানানো হয়। বিপদে ধৈর্য ও দোয়া, ইস্তেগফার পাঠসহ জরুরী স্বাস্থ্যসেবা নির্দেশ সম্বলিত ১ টি ৩দ্ধ২ আকারে প্রায় ২০০০ টি ফেস্টুন জেলার প্রশাসনের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদে মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কর্মীদের সহযোগিতায়, কর্মীদের সহযোগিতায় প্রধান ফটকের সামনে টানানো নিশ্চিত করা হয়। জেলার সকল উপজেলার মসজিদে জুম্মা জামাজের শেষে মসজিদে কুরআন ও হাদিসের নির্দেশের আলোকে লিফলেট বিতরণ করা হয়। প্রায় দুই ধাপে ২০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box