শরীয়তপুর সদর উপজেলায় পৈত্রিক সম্পত্তিতে ঘর উত্তোলন করতে গেলে প্রভাবশালীদের বাঁধা, টিনের বেড়া ও ঘরের দেয়াল ভাংচুর এবং গাছ কাটার অভিযোগ উঠেছে। গত শনিবার ও রোববার রাতে উপজেলা কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শরীয়তপুর সদর পালং মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ৮৯নং পশ্চিম পরসর্দি মৌজার ২৬১নং বিআরএস খতিয়ানের ২০৯ নং দাগে ৩৮ শতক জমি মৃত আ: জব্বার মোল্লার। জব্বার মোল্লা মারা যাওয়ার পর পৈত্রিক সম্পত্তির মালিক ছেলে ইমরান হোসেন মোল্যাগংরা।

সম্প্রতি ওই পৈত্রিক জমিতে পাকা ঘর উত্তোলন করছিলেন ইমরান হোসেন মোল্লা। কিন্তু স্থানীয় প্রভাবশালী আবু আলেম মোল্লার (৬০) নেতৃত্বে রুবেল মোল্লা (২৮), নাছিমা বেগম (৪৫), আছমা বেগম (৩২)গংরা ঘর উত্তোলনে বাঁধা প্রদান করে এবং প্রাণ নাশে হুমকি দেয় ইমরানগংদের। গত শবিবার ও রোববার রাতে আবু আলেম মোল্লাগংরা ওই জমির টিনের বেড়া ও ঘরের দেয়াল ভাংচুর এবং গাছ কেটে ফেলে। এ ঘটনায় শরীয়তপুর সদরের পালং মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইমরান হোসেন মোল্লা।

ভুক্তভোগী ইমরান হোসেন মোল্লা দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমার পৈত্রিক সম্পত্তিতে আমি ঘর তুলছি। কিন্তু আবু আলেম মোল্লাগংরা টিনের বেড়া ও ঘরের দেয়াল ভাংচুর করেছে এবং গাছ কেটে ফেলেছে। এখন আবার ঘর উত্তোলনে বাঁধা প্রদান করছে। প্রাণ নাশের হুমকিও দিচ্ছে তারা ।

তবে আবু আলেম মোল্লা মুঠোফোনে বলেন, ওই জমি আমার। কিন্তু ওই জমির টিনের বেড়া ও ঘরের দেয়াল ভাংচুর এবং গাছ আমরা কাটি নাই। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন দৈনিক রুদ্রবার্তাকে বলেন, একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল তদন্ত করে ব্যবস্থাগ্রহণ করা হবে।

Facebook Comments Box