শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ১৬ জানুয়ারি, ২০২৪ খ্রিঃ। শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৩ নং কক্ষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাননীয় চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ অনুপ কুমার এর সভাপতিত্বে এবং জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো: খালেদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুজ্জামান মহোদয়।

 

উপস্থিত ছিলেন সিভিল সার্জন আবুল হাদি মুহাম্মদ শাহ পরান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম মজুমদার , অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আদিবুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো: কামরুল হাসান ও সাধারণ সম্পাদক জনাব মোঃ তাজুল ইসলাম, বিজ্ঞ সরকারি কৌসুলি আলমগীর মুন্সী, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর মির্জা হযরত আলী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর মোঃ ফিরোজ আহমেদ, বেসরকারি কারা পরিদর্শক অনল কুমার দে ও স্থানীয় দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম পাইলট প্রমুখ।

 

সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান অনুপ কুমার তার বক্তব্যে বলেন, সরকারি খরচে প্রদত্ত আইন সহায়তা কার্যক্রম এককভাবে জেলা কমিটির চেয়ারম্যান কিংবা লিগ্যাল এইড অফিসারের পক্ষে সফল করা সম্ভব নয়। এ ক্ষেত্রে কমিটির সকলের সহযোগিতা দরকার। বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান মহোদয় লিগ্যাল এইডের বিস্তারে ব্যাপক প্রচারণা ও কার্যক্রম গ্রহণ করে আমাদের কাজ অনেক সহজ করে দিয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ। ঐ সফল্যের ধারাবাহিকতা আমাদের অব্যাহত রাখতে হবে। এ জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার।

উক্ত সভায় বিগত মাসিক সভার কার্যবিবরণী, অস্বচ্ছল ও সহায় সম্বলহীন বিচারপ্রার্থীর পক্ষে দাখিলকৃত আবেদনে প্যানেল আইনজীবী নিয়োগ অনুমোদনসহ বিবিধ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Facebook Comments Box