মা ইলিশ রক্ষায় শরীয়তপুর পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।
বুধবার ৩০ অক্টোবর মা ইলিশ রক্ষার্থে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মা নদীতে চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া বিনতে সোলাইমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান এবং চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ (পিপিএম), সুরেশ্বর ও মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা।
এই অভিযানের ফলে মোট ২৬ জন জেলেকে ৪টি নৌকাসহ আটক করা হয়।
অভিযানে আটক ৯ জনের বিরুদ্ধে সুরেশ্বর নৌ ফাঁড়ির অফিসার বাদী হয়ে নড়িয়া থানায় এবং মাঝিরঘাট ফাঁড়ির অফিসার বাদী হয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ১১ জন জেলের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
অভিযানের সময় প্রায় ২ লক্ষ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়, যা নদীতে পাতা অবস্থায় এবং আটককৃত নৌকা থেকে জব্দ করা হয়।

মন্তব্য করুন