শরীয়তপুর সদর উপজেলা পরিষদ সভা কক্ষে
আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৭ জানুয়ারি সকাল ১০ টায় নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সবায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিবাহ, ইভটিজিং, ভেকু দিয়ে মাটিকাটা, তিন ফসালি জমির শ্রেণী পরিবর্তন করে মাছের ঘের তৈরি করা,
মাটি কেটে গ্রামীন সড়কের ক্ষতি না করা। মাদকদ্রব্য, জুয়াড়ির সাথে যারা জড়িত থাকবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। এ তথ্য পেলে আমাকে বলবেন আমি আপনাদের নাম গোপন রাখবো। সকলে মিলে যদি আমরা দেশের কাজ না করি সমাজকে কখনো উন্নয়ন করা যাবে না। একা কারো পক্ষেই কোন উন্নয়ন করা সম্ভব নয়।
পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন বলেন, আইন শৃঙ্খলা আগের চেয়ে অনেকই ভালো। তবে টুকিটাকি চুরি, ছিনতাই, ডাকাতি হতে, পারে ইভটিজিং হতে পারে অন্যান্য ঘটনা ঘটতে পারে। এ ধরনের যে এলাকায় সংঘটিত হয় আমাদেরকে সংবাদ দিবেন আমরা আপনাদের নাম গোপন রেখে আমরা এই অপকর্ম গুলি মোকাবিলা করবো ইনশাআল্লাহ।
অনেক ক্ষেত্রেই এ ঘটনা ঘটে থাকে তবে আমাদেরকে সংবাদ পৌঁছালে আমরা পুলিশ বাহিনী দিয়ে এ গুলো মোকাবেলা করতে পারি ইনশাআল্লাহ। অন্যান্য এলাকার চেয়ে আপনাদের এলাকার মানুষ অনেক ভালো আমি মনে করি। আরো বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী হেলাল উদ্দিন, শরীয়তপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ আব্দুস সালাম, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি সভাপতি জনাব সিরাজুল হক মোল্লা, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও পালং বাজার বণিক সমিতির সভাপতি মাহবুব আলম তালুকদার, ডোমসার ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হাওলাদার ও সাংবাদিক খলিলুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন