শরীয়তপুরের সখিপুরে আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার ১৬ ফেব্রুয়ারি সকাল ১০ টায় উত্তর তারাবুনিয়া আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন ও মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে দুই দিন ব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেণ সাবেক সংসদ ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম সরদার, থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার আসামিসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন