শরীয়তপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় আল মামুন (৩০) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার নয়ারাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। ঈদের ছুটিতে বাড়ি আসা আল মামুন দিঘীনালা সেনানিবাসে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন