শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২৪-২৫ অর্থ বছরের আওতায় ফুটবল প্রশিক্ষণ(অনূর্ধ্ব-১৫) এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ মে ২০২৫) বিকালে শরীয়তপুর শহিদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে ফুটবল প্রশিক্ষণ(অনূর্ধ্ব-১৫)এর সমাপনী ও সনদ বিতরণ করেন, অনুষ্ঠানের সম্মানিত অতিথি সহকারী কমিশনার মোঃ তৌহিদুর রহমান। এসময় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার শেখ মারুফ হাসান। ফুটবল প্রশিক্ষণ(অনূর্ধ্ব-১৫) প্রতিযোগিতা মাধ্যমে বাছাইকৃত ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন। এ সময় উপস্থিত ছিলেন, ক্রীড়া সংস্থার অন্যতম ক্রীড়া সংগঠক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাজ্জাক, ছাত্র প্রতিনিধি আহ্বায়ক ইমরান আল নাজির, প্রাক্তন খেলোয়াড় ও ফুটবল কোচ অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ অন্যরা।
তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রশিক্ষণ শেষে বাছাইকৃত ০৩ জন বিভাগীয় ফুটবল প্রতিযোগিতায় বাছাই কার্যক্রমে অংশগ্রহণের করার সুযোগ পায় এবং এদের মধ্যে ০১ জন ঢাকা বিভাগীয় দলে খেলার সুযোগ পায়।

মন্তব্য করুন