বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে বিরুদ্ধে কটুক্তি সহ তাঁর ছবি পদদলিত করা, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরের আংগারিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই ২০২৫) বিকালে আংগারিয়া ইউনিয়নের দাদপুর নতুনহাট বাজারে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আংগারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব হাওলাদারের সভাপতিত্বে এবং শরীয়তপুর জজ কোর্টের এপিপি ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলার সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, জেলা বিএনপির সহ সভাপতি হাজী বিএম হারুন-অর-রশিদ, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওঃ আফজাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইলোরা হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ সোহেল সরদার, সদর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোল্লা, শরীয়তপুর সদর পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সজল মোল্লা, আংগারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দ্বীন ইসলাম বেপারী, আংগারিয়া ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক খোকন সরদার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলা সংখ্যক নেতাকর্মী।

মন্তব্য করুন