শরীয়তপুরের সখিপুরের দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক সাধারণ সম্পাদককে আটক করেছে পুলিশ। রবিবার ১০ আগষ্ট দুপুরে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মুনা প্রধানীয়া কান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।
সখিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুরের সখিপুরের দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মুনা প্রধানীয়া কান্দি এলাকার মৃত হাজী ইব্রাহিম মাঝির ছেলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মো.দেলোয়ার হোসেন মাঝিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার দুপুরে নিজ এলাকা থেকে গ্রেফতার করে সখিপুর থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়।
এ ব্যাপারে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুল হক বলেন, “ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। তাকে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

মন্তব্য করুন