তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার নিমিত্তে জেলা তথ্য অফিস, শরীয়তপুর আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।

গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশহিসেবে রাজস্ব খাতের আওতায় ২১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় শরীয়তপুর সদর উপজেলার তুলাতলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উক্ত নারী সমাবেশ ও মতবিনিময় সভায় জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তুলাতলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শহীদ সিরাজ সিকদার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শামীম মাহবুব, প্রধান শিক্ষক, তুলাতলা উচ্চ বিদ্যালয়, রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা আফজাল হোসেন ও সমাজসেবক মো: জলিল সরদারসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

নারী সমাবেশ ও মতবিনিময় সভায় বক্তারা গুজব, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার, দুর্নীতি প্রতিরোধ, মানব পাচার, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ ও ডেঙ্গু প্রতিরোধ প্রভূতি বিষয়ে আলোচনা করেন।

Facebook Comments Box