শরীয়তপুর জেলার সখিপুর থানায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আনন্দ মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে।
শুক্রবার ৫ সেপ্টেম্বর বিকালে সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাবেক তুখোড় ছাত্রনেতা ফাইজুল ইসলাম সরদারের নেতৃত্বে বিশাল এক আনন্দ মিছিল নিয়ে বিকালে সখিপুর থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরান হোসেন বাবু বকাউল, সিনিয়র যুগ্ম আহবায়ক বিপ্লব মোল্লা, যুগ্ম আহবায়ক নান্নু মিয়া মাল, যুগ্ম আহবায়ক সুমন মালত, যুগ্ম আহ্বায়ক গাজী ফরহাদ, যুগ্ম আহবায়ক রাশেদ ছৈয়াল, ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান স্বেচ্ছাসেবক দল নেতা জসিম মুন্সী, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, আরশিনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদুল হাসান সুজন সহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এসময় ফাইজুল ইসলাম সরদার বলেন, সামনের গণতান্ত্রিক নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। সেই নির্বাচনে আমাদের প্রিয়নেতা আলহাজ্ব শফিকুর রহমান কিরন শরীয়তপুর-২ আসনে এমপি হয়ে মন্ত্রী হবেন, ইনশাআল্লাহ। এজন্য ঐক্যবদ্ধ ভাবে সকলকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশির দশকে আন্দোলনের মাধ্যমে আমাদের রাজনৈতিক চেতনা ও সংগ্রামের পথ দেখিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আমাদের প্রেরণা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার হাজার মাইল দূরে থেকেও আমাদের আন্দোলনের নেতৃত্ব ও শিক্ষা দিচ্ছেন।’
উল্লেখ্য, শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকালে সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সখিপুর থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে থানার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান কিরন।
এসময় উপস্থিত ছিলেন, সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মোজহারুল ইসলাম সরদার, যুবদলের সভাপতি মোস্তাক আহম্মেদ মাসুম বালা, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজিব সরদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সরদার, সদস্য সচিব ইমরান হোসেন বাবু বকাউল, ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ সরদার, সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসান বালা, মহিলা দলের আহবায়ক মুন্নী হাবিবা, সদস্য সচিব সম্পা সরদার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন