শরীয়তপুর গোসাইরহাট আলালপুর ইউনিয়নে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের স্ত্রীকে মারধর করে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করার অভিযোগ উঠেছে আব্দুল খালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সেই মামলায় অভিযুক্ত একজনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
মামলা ও স্থানীয়দের সুত্রে জানাযায়, শরীয়তপুরে গোসাইরহাট উপজেলার আলালপুর ইউনিয়নে আব্দুল খালেক ও ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী এলাকার রাকিব বেপারীর সাথে জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ ছিলো। গত ৩ ডিসেম্বর আব্দুল খালেক রাকিব বেপারীর নামে আদালতে অভিযোগ করেন—রাকিব বেপারী ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে তার স্ত্রীকে মারধর করে গুরুতর আহত করেন। মারধরের একপর্যায়ে ওই নারীর হাত ভেঙে যায়। এ অভিযোগের ভিত্তিতে আদালত মামলাটি আমলে নিয়ে রাকিব বেপারীকে কারাগারে পাঠান আদালত। তবে মামলার ঘটনায় যে তারিখ দেখানো হয়েছে, সেই তারিখের সেই সময়ের বাজারের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখাযায়, রাকিব বেপারী তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসা ছিলো। এ ঘটনায় স্থানীয় লোকজন, তার মেয়ে, আব্দুল খালেকের প্রতিবেশি প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানাযায়, আব্দুল খালেক তার স্ত্রীকে মেরে হাত ভেঙ্গে দিয়ে রাকিব বেপারীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বলে জানান তারা।
প্রতিবেশী হাসিনা ও দিলরুপা বেগম জানান, আব্দুল খালেক তার স্ত্রীকে মেরে হাত ভেঙ্গে দেয়। এখন জানলাম এ ঘটনায় রাকিব বেপারীর বিরুদ্ধে মামলা করেছে আব্দুল খালেক।
আব্দুল খালেকের মেয়ের সাথে কথা বলে জানাযায়, তার বাবা তার মাকে মারধর করেছে। সে ঘটনায় তার হাত ভেঙ্গে যায়।
মোল্লারহাট বাজার ব্যবসায়ীরা জানায়, মামলায় যে দিন ও সময় ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, সে সময় রাকিব তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন। সে সময়কার সিসি ক্যামেরার ফুটেজও আছে তাদের কাছে।
রাকিব বেপারীর স্ত্রী দাবি তার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলকভাবে মামলা দেওয়া হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছেন।
তবে আব্দুল খালেক, তার স্ত্রী ও তার পরিবারের দাবি রাকিব বেপারীসহ কয়েকজন এসে আব্দুল খালেকের স্ত্রীর ওপর হামলা করে তার হাত ভেঙ্গে দেওয়া হয়।
এ বিষয়ে গোসাইরহাট থানার ওসি আফজাল হোসেন জানান, আসামীর বাড়ি সখিপুরে, তাই সখিপুরে ওয়ারেন্ট দিয়েছে। এ মামলায় কোন তদন্ত দেয়নি, সরাসরি ওয়ারেন্ট দিয়েছে।

মন্তব্য করুন