সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুর সদর উপজেলার টাউন চিকন্দিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুর জেলা ছাত্রদলের উদ্যোগে এবং জেলা ছাত্রদল নেতা মো. রাহাত রওশন (ঔশিক) আখন্দের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট হেলাল উদ্দিন আখন্দ, চিকন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট রুবায়েত আনোয়ার মনির, সাধারণ সম্পাদক জাকির তালুকদার, শৌলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহাম্মদ আলী মাদবর, সাধারণ সম্পাদক মামুন আখন্দ, জেলা বিএনপি নেতা আনোয়ার আখন্দসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা যুবদল নেতা ইকবার আকন্দ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সুমন আকন্দ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার, চিকন্দী ইউনিয়ন যুবদল নেতা লিয়াকত হোসেন, রুবেল তালুকদার, মিন্টু মাদবরসহ অন্যান্য নেতাকর্মীরা।
চিকন্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আক্তার মাদবর ও সাধারণ সম্পাদক সোহাগ সরদারসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন। পাশাপাশি চিকন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা মিলান তালুকদার, জুয়েল মাদবর, শ্রী প্রাণকৃষ্ণ দাস এবং চিকন্দী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রহমান খানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত জিয়া পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

Facebook Comments Box