আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শরীয়তপুরে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুর পৌরসভা মাঠে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম। তিনি তার বক্তব্যে নির্বাচন ও গণভোটে জনসম্পৃক্ততা বাড়াতে সম্মানিত ইমামদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারদের সচেতন করতে এবং আইনসম্মতভাবে দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার ইমাম, আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা বাড়ানো হবে।

Facebook Comments Box