শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন বিভিন্ন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানরা বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ (অপু)-এর প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন ঘোষণা করেছেন। মঙ্গলবার কনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চুর নিজ বাসভবনে আয়োজিত এক বৈঠকে এ সমর্থন জানানো হয়।
বৈঠকে উপস্থিত চেয়ারম্যানরা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর পাশে দাঁড়িয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি শরীয়তপুর–৩ আসনের জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবেন।
সমর্থন ঘোষণার অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পুরো আয়োজনটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে দলীয় কর্মকাণ্ড আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা
Facebook Comments Box

মন্তব্য করুন