শরীয়তপুর-১ আসনে নির্বাচিত হওয়ার পর বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলামকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিজয়ের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ ছুটে এসে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাকে ঘিরে ব্যাপক জনসমাগম দেখা যায় এবং সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সাঈদ আহমেদ আসলাম সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, এই বিজয় জনগণের। তিনি এলাকার উন্নয়ন, শান্তি ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয়রা জানান, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিজয় মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দ উদযাপন করছেন তারা। সামগ্রিকভাবে শরীয়তপুর-১ আসনে বিজয়ী প্রার্থীকে বরণ করে নিতে উৎসবের আমেজ বিরাজ করছে।

Facebook Comments Box