শরীয়তপুরে মরহুম এডভোকেট আবদুল মান্নান হামিদী ও এডভোকেট মেহেদী মান্নান হামিদীর চেম্বারে আইনজীবী সহকারী হিসেবে মো: সেলিম মুন্সি(সালাম) এর ৫০ বর্ষ পুর্তি উপলক্ষে সংবর্ধনা প্রধান করা হয়েছে৷
মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি দুপুরে চিকন্দী আইনজীবী সমিতি কক্ষে চিকন্দী আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির আজীবন সদস্য এডভোকেট মেহেদী মান্নান হামিদী এই আয়োজন করেন।
১৯৭৬ সালে মোঃ সেলিম মুন্সি আইনজীবী সহকারী হিসেবে মরহুম এডভোকেট আবদুল মান্নান হামিদীর সাথে কাজ শুরু করেন।
চিকন্দী আইনজীবী সমিতির সভাপতি এড আব্দুল মান্নান তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর সিনিয়র সিভিল জজ মোঃ সাদ্দাম হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. জাহাঙ্গীর আলম কাসেম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম, চিকন্দি আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এসকান্দার আলী খান, এড. মোহাম্মদ মনজুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হামিদী, ভিপি জিপি রুবায়েত আনোয়ার মনির, এড জাকির হোসেন তালুকদার, এজিপি এড. মাহবুবা শিল্পি, এড জামাল ভুইয়া, এড. নুরুজ্জামান শিপনসহ চিকন্দি আইনজীবী সমিতির সদস্য ও আইনজীবী সহকারীরা উপস্থিত ছিলেন।
ব্যাতিক্রমি এই আয়োজনে খুশি আইনজীবী ও আইনজীবী সহকারীরা। এই আয়োজন দৃষ্টান্ত হয়ে থাকবে বলেন সবাই।
সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ সেলিম মুন্সিকে ক্রেস্ট প্রদান করা হয় এছাড়াও মরহুম এডভোকেট আবদুল মান্নান হামিদীর পরিবারের সদস্যদের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন