শরীয়তপুর জেলার সদর উপজেলার শৌলপরা ইউনিয়নের গয়ঘর গ্রামের কালিবাড়ির পাশের ২৩ নং মৌজার খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, প্রতিদিন রাত নামলেই একাধিক মাহিন্দ্রা ট্রাকে মাটি তোলা হয় এবং তা বাজারে বিক্রির জন্য পাঠানো হয়।

স্থানীয়দের দাবি, উপজেলা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়ে আসছে। এর ফলে কাঁচা-পাকা সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ধুলাবালির কারণে সড়ক সংলগ্ন এলাকার বাসিন্দারা ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয়রা আরও জানায়, সংঘবদ্ধ এই চক্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয় না পেয়ে প্রকাশ্যে মাটি কাটছে। কেউ প্রতিবাদ করলে তাদের উপর হুমকি বা ভয় দেখানো হচ্ছে।

বাসিন্দারা দাবি করেছেন, প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিক। পাশাপাশি খাস জমি রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা মনে করছেন, খাস জমি রক্ষার মাধ্যমে স্থানীয় পরিবেশ, সড়ক এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

এই ঘটনা প্রশাসন ও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করছে, যাতে ভবিষ্যতে খাস জমি অবৈধভাবে ধ্বংস না হয় এবং আইনশৃঙ্খলা রক্ষা করা যায়।

Facebook Comments Box