শরীয়তপুরে পল্লী বিদ্যুতের কাজ করার প্রাণ গেলো বিদ্যুতের কাজে নিয়োজিত রেন্টু ঢালী (২৫) নামে এক যুবক।
সোমবার সন্ধা ৬ টার দিকে ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের কালিখোলা গ্রামে বিদ্যুতের খুটির উপড়ে তারের কাজ করার সময় বিদ্যুৎ স্পর্শ হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
রেন্টুর সহকর্মী তরিকুল জানায়, রেন্টু ঢালী যশোর জেলার কেশবপুর থানার পাজিয়া গ্রামের মৃত ফজলুল হক ঢালীর ছেলে। আমরা কাজ করার সময় রেন্টু বিদ্যুতের খুঁটির উপরে কাজ করতেছিলো হঠাৎ করে লাইন চালু হয়ে রেন্টু সক খায়। কিন্তু আমরা জানি বিদ্যুৎ লাইন বন্ধ। কে চালু করলো?
এব্যপারে পল্লি বিদ্যুৎ অফিসের (ডিজিএম) ডামুড্যা সাথে ফোনালাপ করতে চাইলে ফোন ব্যস্ত পাওয়া যায়।

Facebook Comments Box