শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা (বিআইডব্লিউটিসি) দেয়া লঞ্চঘাটে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে সাবেক ইজারাদার দুলাস মাতবরের ছেলের বিরুদ্ধে। এ হামলা ও ভাংচুরের ঘটনা কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও বর্তমান ইজারাদার সূত্র জানা যায়, ডামুড্যা উপজেলার লঞ্চেঘাটি র্দীগ দিন যাবত দুলাস মাতবর অতিরিক্ত টাকা আদায় করে আসছে এবং সাধারণ মানুষকে মারপিট ও হুমকি প্রধান করে। এমনকি তার হাত থেকে রক্ষা পায়নি (বিআইডব্লিউটিসি)এর পিএ মোহাম্মদ হোসেন। এর ফলে দুলাস মাদবরের ইজারা বাতিল করে স্থানীয় কমিশনার আবুল হোসেন মন্টু ছৈয়ালকে ইজারা দেন বিআইডব্লিউটিসি। মন্টু ছৈয়াল হতে ইজারা নেন চুন্নু ঢালী। চুন্নু ঢালী জেলার বিভিন্ন ঘাট অনুযায়ী ১০ টাকা হারে রিসিটের মাধ্যমে টাকা তুলেন যাতীদের কাছ থেকে। এদিকে দুলাস মাদবরের কাছ থেকে ইজারা বাতীল হওয়া সাধারণ মানুষ অনন্দ প্রকাশ করলে, সাবেক ইজারাদার দুলাস মাদবরের ছেলে,কিশোর গ্যাং হিসাবে পরিচিত লিখন মাদবর,সায়েম সরদার,রাসেল সহ ২০/২৫ জন মিলে গতকার বিকালে যাত্রী সেজে অতিরিক্ত টাকা আদায় করছে বলে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাংচুর করেন। এদিকে নামপ্রকাশে অনিছুক একাদিক মানুষ বলেন,ভূমি দস্যু স্থানীয় ভারাটে সন্ত্রাসী, ও দলীয় প্রভাব খাটিয়ে উপজেলার বিভিন্ন স্থানে বাড়ি, জমি ও সরকারী সম্পদ দখল, এলজিডি পৌকশলীকে মারপিট চাদাঁ আদায় বিভিন্ সরকারি কাজে বাধা সহ হাজারও অপরাদের হুতা দুলাস মাদবর ও তার পরিবার।
ডামুড্যা পৌরসভার কাউন্সিলর আবুল হোসেন মন্টু ছৈয়াল ও ঘাট ইজারাদার চুন্নু ঢালী বলেন, ডামুড্যা উপজেলাকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে হলে তাদের আইনের আওয়াতায় আনতে হবে। আর এধরনের অপরাদির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দিনে দিনে তাদের অপরাদ আরো বেরে যাবে তার অপরাদের কারনে ইজারা বাতিল করে বিআইডব্লিউটিসি কিন্তু তার ছেলেরে দিয়ে ঘাটে হামলা ভাংচুর চালিয়েছে ।
এব্যাপারে দুলাস মাদবর বলেন, আমি হামলার ব্যাপারে কিছু জানিনা। এ বিষয়ে ডামুড্যা থানা অফিসার ইনর্চাস মোঃ শরিফ আহম্মেদ বলেন, হামলার ঘটনা শুনছি তদর্ন্ত পৃর্বক তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়া হবে ।

মন্তব্য করুন