শরীয়তপুরের ডামুড্যায় পারফরমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি) প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে শিক্ষা অধিদপ্তরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ডামুড্যা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক এর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বেগম সেতু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মাদারীপুর সরকারি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুভাষ চন্দ্র হীরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ফরহাদ মিয়া এবং বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান শেষে ৩৩ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

Facebook Comments Box