আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নূরউদ্দিন আহাম্মেদ অপুর সমর্থনে উঠান বৈঠক ও নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে ডামুড্যা পৌরসভার ৩ নং ওয়ার্ডের বিশাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডামুড্যা পৌরসভা বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তাহের পদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আলমগীর মাদবর। এছাড়া বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর, ডামুড্যা পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হামিদ সিকদার, নাজমুল সিকদার, মান্নান দেওয়ান, ডামুড্যা পৌরসভার সাবেক কমিশনার লাতু ভুঁইয়া, ডামুড্যা উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফায়েল ইসলাম এবং জেলা সেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মাদবর।

সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমিক দল, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় জনগণেরও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

বক্তারা বলেন, মিয়া নূরউদ্দিন আহাম্মেদ অপু একজন সৎ, সেবামুখী ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তারা।

অন্যদিকে স্থানীয়রা আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে এবং এলাকায় শান্তি, উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় প্রার্থী মিয়া নূরউদ্দিন আহাম্মেদ অপু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Facebook Comments Box