শরীয়তপুরের জাজিরা উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা (খাদ্য সামগ্রী) প্রদান করা হয়েছে। সোমবার ১৬আগস্ট বিকাল ৪ টায় জাজিরা উপজেলার সরকারি মোহর আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ৪৫০ জন শ্রমিকের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানবিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য শরীয়তপুর-০১ (পালং-জাজিরা) আসনের সাংসদ ইকবাল হোসেন অপু।
জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম নুরুল হক, জাজিরা থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান, সাবেক মেয়র অধ্যাপক আব্দুল হক কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম মাদবর, সাধারণ সম্পাদক আক্কাস মুন্সী, জাজিরা ইউপি চেয়্যারম্যান মাস্টার রফিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমান মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন