শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় বিকেনগরের দৈনিক বাজারে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাজিরা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুন্সীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক মোঃ রুবেল আকনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা মাহবুব আলম টিটু আকন। প্রধান বক্তা ছিলেন, জাজিরা পৌরসভা বিএনপির আহবায়ক কাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সুরুজ মাদবর, যুগ্ম আহবায়ক সিকদার মাহমুদ শাহীন, জাজিরা পৌরসভা বিএনপির সদস্য সচিব কে.এম কামরুজ্জামান মিলন। সম্মানিত অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ মিয়া, যুগ্ম আহবায়ক আলগমীর সরদার, উপজেলা জাসাসের সভাপতি লুৎফর রহমান কবিরাজ, বিএনপি নেতা কাজী হান্নান, মাস্টার কাজী গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সদস্য আহসান হাবীব স্বপন মুন্সি।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ইদ্রিস ঢালী, পালেরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান স্বপন হাওলাদার, বিএনপি নেতা রফিকুল ইসলাম ফরাজী, রতন মোল্লা, যুবদল নেতা শেখ রুবেল, বিএনপি নেতা রফিকুল ইসলাম মাঝি, রাজ্জাক মাদবর, ইউপি প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, বিএনপি নেতা আনোয়ার হাওলাদার, সাবেক ইউপি মেম্বার মজিবুর রহমান কাজী সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানে জাজিরা উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুব আলম টিটু আকন ৩ টি ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করেন। এতে বিকেনগর বিএনপির আহবায়ক মিজানুর রহমান মুন্সী ও সদস্য সচিব রফিকুল ইসলাম মাঝি। পশ্চিম নাওডোবা বিএনপির আহবায়ক আলমগীর সরদার ও সদস্য সচিব মোঃ ইদ্রিস ঢালী। পূর্ব নাওডোবা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী ও সদস্য সচিব জালাল মাঝি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের দীর্ঘায়ুর জন্য সবাই দোয়া করবেন। আর দলের জন্য কাজ করলে; দেশের জন্য কাজ করা হবে। কারণ বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয়নেতা তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে হবে।

তারা আরও বলেন, জাজিরা তথা শরীয়তপুরের বিএনপিতে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসির উদ্দীন কালুর অবদান অপরিসীম। তিনি আমাদের প্রেরণা ও সাহসের প্রতীক। তিনি বিএনপির আদর্শের আলো ছড়িয়ে যাচ্ছেন। জাতীয়তাবাদী আন্দোলনকে শক্তিশালী করতে তার অবদান অনন্য এবং অতুলনীয়। আমরা তার নেতৃত্বেই এগিয়ে যেতে চাই। আর আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিএনপি করতে চাই। বিএনপি পরিবার সবাই এক থাকতে চাই।

Facebook Comments Box