শরীয়তপুর জাজিরা উপজেলায় খরিপ-১ মৌসুমে প্রধান অর্থকরী পাট ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্রও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়।

রবিবার ১৩এপ্রিল দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপ – সহকারি কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন হাওলাদার, মিজান উদ্দিন শিকদার, এম সাইফুল হক, নিশিত বিশ্বাস আরো উপজেলার কৃষক বৃন্দ।

২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় ১১৩০ জন কৃষকদের মাঝে বিনামূলে পাট বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়। কর্মসূচির আওতায় বিঘা প্রতি / কৃষক প্রতি ১ কেজি পাট বীজ,৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রধান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার জাজিরা মোঃ ওমর ফারুক উপস্থিত কৃষকদের পাট আবাদ বৃদ্ধিতে পরামর্শ প্রদান করেন এবং প্রণোদনা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

Facebook Comments Box