শরীয়তপুরের জাজিরায় জাজিরা মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন “জেমা”র ১৪তম ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

৯ জুন সোমবার সকাল ৯টা থেকে জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন জেমার যুগ্ম সাধারণ সম্পাদক ড. মাসুদুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুস ছালাম ফরিদি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক প্রধান উপদেষ্টা ও শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রব হাসেমী।

এ সময় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর-০১ (পালং-জাজিরা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ড. মোসাররফ হোসেন মাসুদ, জেমার সাধারণ সম্পাদক ও জামায়াতে ইসলামীর মনোনীত জাজিরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিকদার মোঃ মেজবাহ উদ্দিন, জামায়াতে ইসলামীর মনোনীত জাজিরা পৌরসভা মেয়র প্রার্থী আলহাজ মাওলানা মাসুম বিল্লাহ, জেমার সহ-সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মৌলভী আব্দুস শুকুর মিয়া, মোঃ সোবহান মোল্লা, কোষাধ্যক্ষ মোঃ ইমরান হোসেন শওকতসহ মাদরাসার শিক্ষক, গণমাধ্যমকর্মী, জেমার কার্যনির্বাহী সদস্য এবং সাধারণ সদস্যবৃন্দ।

উল্লেখ্য, জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার সাবেক ও বর্তমান ছাত্রদের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিসহ মাদরাসার উন্নয়নের লক্ষ্যে ২০১২ সালে অরাজনৈতিক এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি মাদরাসার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ছাড়াও জাজিরা মাদরাসা কমপ্লেক্সে সাবেক অধ্যক্ষ মাওলানা তাফাজ্জল হোসেন শাকুরীর স্মৃতি রক্ষার্থে তাঁর নামে একটি মসজিদ নির্মাণের কাজ চলমান রয়েছে।

Facebook Comments Box