বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্ম্পকে কটুক্তি করার প্রতিবাদে এবং দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকালে দুর্গারহাট বাজার সংলগ্ন বড়কান্দি মডেল একাডেমি মাঠে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বড়কান্দি ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নজরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী ছৈয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু।
প্রধান বক্তা ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশীদ সিকদার। বিশেষ বক্তা ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলম টিটু আকন।
বিশেষ অতিথি ছিলেন, জাজিরা পৌরসভা বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কেএম কামরুজ্জামান মিলন, জাজিরা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সুরুজ মাদবর, যুগ্ম আহবায়ক সিকদার মাহমুদ শাহীন, যুগ্ম আহবায়ক মোঃ রুবেল আকন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজী, রফিক ফরাজী, রাজ্জাক মাদবর সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বড়কান্দি ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নজরুল ইসলাম হাওলাদারকে সভাপতি ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী ছৈয়ালকে সাধারণ সম্পাদক করে বড়কান্দি ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও পরে দুর্গারহাট বাজারে বড়কান্দি ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন করা হয়।

মন্তব্য করুন