শরীয়তপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক তাহসিনা বেগম জাজিরা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় করেছেন।

২১ জুলাই সোমবার দুপুরে, জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান, জাজিরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম, পদ্মা দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নকিব আকরাম হোসেন, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি,সাংবাদিকগণ সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি।

সভায় বক্তারা জাজিরা উপজেলার মাদক নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ, যাতায়াত ব্যবস্থার দুর্ভোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়নসহ নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

জেলা প্রশাসক তাহসিনা বেগম স্থানীয়দের মতামত ও সমস্যা গুরুত্বের সঙ্গে শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Facebook Comments Box