শরীয়তপুরের জাজিরায় বাংলাদেশ খেলাফত মজলিস বিলাসপুর ইউনিয়ন শাখার ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

৩১ জুলাই, বৃহস্পতিবার বাদ আসর বিলাসপুর জোড়া ব্রিজ মাদ্রাসায় বাংলাদেশ খেলাফত মজলিস জাজিরা উপজেলা আওতাধীন বিলাসপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা ও শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়।

হাফেজ কবির হুসাইন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ডা. আজহারুল ইসলাম-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর মহাসচিব এবং শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মদ জালালুদ্দীন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা শাখার সভাপতি মাওলানা নূরুল আমীন, সহ-সভাপতি মাওলানা আনিসুর রহমান ও মুফতি হাবিবুর রহমান এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম।

শূরা অধিবেশনে সর্বসম্মতিক্রমে হাফেজ কবির হুসাইন-কে সভাপতি, মাওলানা আবুল হাসান-কে সাধারণ সম্পাদক এবং মাওলানা রুহুল আমীন-কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট ইউনিয়ন কমিটি পুনর্গঠন করা হয়।

উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ইউনিয়নে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।

Facebook Comments Box