র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ সুমন শেখকে গ্রেফতার করে র্যাব । মো. সুমন শেখ (৪০) নড়িয়া উপজেলার নরকলিকাতা গ্রামের আ. রাজ্জাকের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শরীয়তপুরের নড়িয়া উপজেলার নরকলিকাতা গ্রামে অভিযান পরিচালনা করে সিআর-৫৬০/১৯(গ) এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ সুমন শেখকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীকে নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন