করোনা দুর্যোগে কর্মহীন ৮৫টি সনাতন ধর্মালম্বী পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে শরীয়তপুরের নড়িয়ায় ।
মঙ্গলবার ৩ আগস্ট বেলা ১১টায় নড়িয়া পৌরসভা চত্তরে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের উদ্যোগে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তহবিল থেকে ২৫০ জনকে ৫০০টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়েছে।

এসময় উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে করোনা মহামারীর শুরু থেকেই আমরা অসহায় কর্মহীনদের পাশে রয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই বাংলার মানুষকে নিয়ে ভাবেন। তার শুধু ভাবনা, কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিভাবে এদেশের মানুষ ভালো থাকবে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে আজ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ করোনা মোকাবেলায়ও বাংলাদেশ বিশ্বের রোল মডেল হবে।

এসময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, সহকারী কমিশনার (ভুমি) মো. মোরশেদুল ইসলাম, নড়িয়া পৌরসভার মেয়র এড. আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মো. নাজমা মোস্তফা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক ব্যানার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিহির চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সদস্য অমিত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন ব্যানার্জী, সাধারণ সম্পাদক অজিত ঘোষ, সাংগঠনিক সম্পাদক শ্যামল দাস, ভূমখারা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বিমল চক্রবর্তী, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার আহবায়ক সমীর চন্দ্র শীল, সদস্য সচিব নিলয় ভাট্টাচার্য, যুগ্ম আহবায়ক রিপন সাধু, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার আহবায়ক সৈকত ভট্টাচার্য সদস্য সচিব রুপক চক্রবর্তী, নড়িয়া উপজেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক সুকুমার সিকদার, সদস্য সচিব মিলন বাড়ৈ, নড়িয়া উপজেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক সবুজ ধর ও সদস্য সচিব বিজয় রায় সহ ছাত্র ও যুব ঐক্য পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রমুখ।

Facebook Comments Box