“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান মঙ্গলবার ২৬ অক্টোবর শরীয়তপুর জেলায় সফরে এসে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন; ভূমি ও গৃহহীনদের জন্য সরকারি খাস জমিতে গৃহ নির্মাণ (আশ্রয়ন ২) প্রকল্পের নির্মিত গৃহসমূহ পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে কথা বলে তাদের খোজখবর নেন । আশ্রয়ন প্রকল্পের বসবাসকারীরা বিভাগীয় কমিশনারকে তাদের মাঝে পেয়ে ভীষন আনন্দিত হয় এবং তাদের মাথা গোঁজার ঠাঁই দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় শরীয়তপুর জেলার জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, উপপরিচালক,স্থানীয় সরকার আবেদা আফসারী, নড়িয়া উপজেলার নির্বাহী অফিসার, শেখ রাশেদউজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান সমগ্র আশ্রয়ণ প্রকল্প চত্বর ঘুরে দেখেন এবং দৃষ্টিনন্দন এই আশ্রয়ণ প্রকল্প চত্বরে মুজিব বর্ষ উপলক্ষে ফলজ বৃক্ষের ( আম, কমলা, মালটা) চারা রোপণ করেন।

মন্তব্য করুন