করোনা পরিস্থিতির কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল দীর্ঘদিন। ২ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান করায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখিপুর থানার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নত মানের কাপড়ের মাস্ক উপহার পাঠায় শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

ছাত্রলীগের নেতাকর্মীরা এ উপহার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের কাছে পৌছে দেয়। এজন্য বুধবার থেকে উপমন্ত্রীর পক্ষ থেকে নড়িয়া-সখিপুরের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মাক্স প্রদান করা হয়। কয়েকদিন আগেও নড়িয়া-সখিপুরের সকল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ১ লাখ মাক্স উপহার পাঠান তিনি। এব্যাপারে নড়িয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপ্লব ও নড়িয়া কলেজ ছাত্রলীগের আহবায়ক ইমরান খালাসী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হচ্ছেন শিক্ষাবান্ধব সরকার প্রধান। আর আমাদের নড়িয়া-সখিপুরের গণমানুষের নেতা জননেতা একেএম এনামুল হক শামীম সবসময় শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তিনি নড়িয়া-সখিপুরে শিক্ষার মানোন্নয়নে কাজ করে চলছেন।

তারই ধারাবাহিকতায় তিনি নড়িয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের কাপড়ের মাস্ক উপহার পাঠিয়েছেন। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপ-বিজ্ঞান সম্পাদক ইকবাল হোসেন সিপন সিকদার ও সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার বলেন, জননেত্রী শেখ হাসিনার বিশ্বের সেরা শিক্ষাবান্ধব রাষ্ট্রপ্রধান। আর প্রিয়নেতা একেএম এনামুল হক শামীম নড়িয়া-সখিপুরে শিক্ষাখাতকে আরও উন্নত ও সমৃদ্ধ এবং বিশ্বমানের করতে কাজ করে চলছেন। তিনি এবার প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উন্নতমানের মাস্ক পাঠিয়েছেন। আমরা ছাত্রসমাজ তাঁর প্রতি কৃতজ্ঞ।

Facebook Comments Box