শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণিতে নবভর্তিকৃত শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক চালু করেছে কলেজ শাখা ছাত্রদল।
রোববার ৭ সেপ্টেম্বর সকাল থেকে কলেজ প্রাঙ্গণে স্থাপিত এই হেল্প ডেস্কে নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম, ফরম পূরণ ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সহযোগিতা প্রদান করা হয়।
কলেজ শাখা ছাত্রদল নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের ভর্তির সময় ভোগান্তি কমাতে ও সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্যই তাদের এই উদ্যোগ। তারা আরো বলেন, ভবিষ্যতেও ছাত্রবান্ধব কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
হেল্প ডেস্ক কার্যক্রমে উপস্থিত ছিলেন—নড়িয়া সরকারি কলেজ ছাত্রদল সভাপতি রাজন মাহমুদ, সহ-সভাপতি আব্দুস ছালাম হওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাত্তার, সাংগঠনিক সম্পাদক মনির সরদার, ডিগ্রী ইয়ার কমিটি সভাপতি নুর মোহাম্মদ বেপারী।

মন্তব্য করুন