শরীয়তপুর নড়িয়া নশাসন ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে গনসংযোগ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কর্মীসভায় কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-২ আসনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী একেএম এনামুল হক শামীম।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ওহাব বেপারী, সাধারন সম্বাপাদক বাবু অনল কুমার দে, মেয়র রফিক কোতোয়াল, সহ সম্পাদক জহির সিকদার, সদস্য দেলোয়ার তালুকদার, চেয়ারম্যান শাহ আলম চকিদার, সভাপতি দবির ও সাধারন সম্পাদক রতন মাষ্টার সহ জেলা উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকার প্রতিক দিয়েছে তাই আমি আপনাদের সেবা করতে চাই। উন্নত ও সমৃদ্ধশালী নড়িয়া-সখিপুর গড়তে হলে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। বর্তমান সরকারের বিভিন্ন সময়ে এ অঞ্চলে স্কুল-কলেজ, সড়ক, সেতুসহ ব্যাপক গ্রামীণ অবঠামোর উন্নয়ন মূলক কাজ হয়েছে। তাই এ এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

Facebook Comments Box