নড়িয়া উন্নয়ন সমিতি নুসার সহযোগীতায় পি কে এস এফ এর অর্থায়নে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসুচী আওতায় ক্রীড়া ও সাংস্কৃতিক ক্রমকান্ড বাস্তবায়নের পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধ, মুল্যেবোধের বিকাশ, পরিছন্ন পরিবেশ গড়ন ও নারী নির্যাতন রোধে যৌন হয়রানি রোধ কর্মসুচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় নুসার প্রধান কার্যালয়ে নড়িয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের প্রেমতলা, নবগ্রাম, বৈশাখী পাড়া, দক্ষিণ নড়িয়া গ্রাম এবং নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্যে অবহিতকরন মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াছমিন।
নড়িয়া উন্নয়ন সমিতি নুসার উপ-পরিচালক জয়দেব চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুজিনা খানম, নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার ওবায়দুল হক বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন, সমন্বয়কারি জাহাঙ্গী হোসেন, কবির হোসেন, সমন্বয়কারী ও ফোকাল পার্সন মোঃ মনির হোসেন, ফারুক আহমেদ, কর্মসুচী সংগঠক মোঃ শহিদুল ইসলাম ও শেখ মোঃ বিল্লাল।

Facebook Comments Box