শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তাকারেরচর ইউনিয়নের সচিব মরহুম মাহাবুবুল আলম’র অকাল মৃত্যুতে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন শরীয়তপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমতি শরীয়তপুর জেলা শাখা। বৃহস্পতিবার বিকাল ৪টায় শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ে এ আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শরীয়তপুর স্থানীয় সরকার শাখার উপ পরিচালক এ জেড এম সারজিল হাসান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শরীয়তপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আ: মামুন তালুকদার, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুর রহমান শেখ, শরীয়তপুর জেলা ফ্যামিলিটেটর মো: রোকনুজ্জামান, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি শরীয়তপুর জেলা শাখার সভাপতি বিএম লুৎফর রহমান, শরীয়তপুর ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সাবেক সভাপতি মাহবুব আলম তালুকদার, শরীয়তপুর সদর উপজেলা সচিব সমিতির সভাপতি আলী আহম্মেদ সরদার, নড়িয়া উপজেলা সচিব সমিতির সভাপতি আমির হোসেন কোটারী প্রমূখ।
অনুষ্ঠানে প্রয়াত সচিব রমহুম মাহবুবুল আলমের স্ত্রী মিনারা বেগমের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়।
এসময় তার একমাত্র কণ্যা সাগুপ্তা ইয়াসমিন এ্যামিলি ও ছেলে শুভ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাহুবুবুল আলমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Facebook Comments Box