মাদারীপুরের শিবচরে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও মদসহ আকাশ পাল (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাচিকাটা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সঙ্গে নিয়ে যৌথভাবে এই অভিযানের নেতৃত্ব দেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে মিজান। অভিযান চলাকালে অভিযুক্ত আকাশ পালের বসতঘরে তল্লাশি চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল এবং এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

ইউএনও ইবনে মিজান জানান, এলাকায় মাদক বিক্রির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই ঝটিকা অভিযান চালানো হয়েছে। আটক আকাশ পাল ওই এলাকার সমীর পালের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box